বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

যাত্রাপুরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৮ আগস্ট ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের সূত্রে জানা যায়, কবরস্থানের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং কবরস্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। পাশাপাশি গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল এবং ভাঙন ও অন্যান্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছিল।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে তুলে নেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে তারা ড্রেজারের কারণে ভোগান্তিতে ছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর