শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

নূর-রাশেদ খানের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ

জাতীয় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা বিপ্লবী নূর ও রাশেদ খানের নেতৃত্বে রাজধানীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও পুলিশের বাধা ও হামলার ঘটনায় কিশোরগঞ্জে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে কিশোরগঞ্জ শহরে এক বিক্ষোভ মশাল মিছিল বের করে জেলা শ্রমিক অধিকার পরিষদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিভাগীয় শ্রমিক অধিকার পরিষদের এক নং যুগ্ম আহ্বায়ক এম এ নুরুল হক সরকার, কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমনসহ বহু নেতাকর্মী।

মিছিলে বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্দেশেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ শপথ নেন— জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন চলবে।

এবং তার আইনের আওতায় না হওয়া পর্যন্ত আগামীতেই আবারও কিশোরগঞ্জে কর্মসূচি ঘোষণা দেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ~নুরুল হক সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর