বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযানে দুই ড্রেজার জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি অপসারণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বাঙ্গরা বাজার থানার পূর্বধইইর পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কৃষিজমি ও পরিবেশের ক্ষতির কারণে দুইটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ ড্রেজিংয়ের কারণে কৃষিজমি নষ্ট হয়ে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে এবং পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্যরা। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজিংয়ের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছিল। মোবাইল কোর্টের অভিযানে কৃষিজমি রক্ষায় আশার আলো দেখা দিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি ও পরিবেশ রক্ষার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর