শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

পাকুন্দিয়ায় উপজেলা দুই ভাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তবে এবারে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা স্থানে পৃথক কর্মসূচি পালন করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া পাটমহলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস ছাত্তার, বোরহান উদ্দিন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

অপরদিকে দুপুর ১টার দিকে সদর ঈদগাহ মাঠ থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে অপর একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন। এ সময় জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুছ মোমেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর