বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

ঝিনাইগাতীতে কৃষকের কাকরুল ক্ষেত নষ্ট, প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে কাকরুল ক্ষেত নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, হলদীগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর পুত্র কৃষক মোঃ জুব্বার আলী (৩৫) প্রতিদিনের মতো কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। তার অভিযোগ, প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে দা ও খস্তি নিয়ে তার জমির প্রায় ১৫ শতাংশ কাকরুল ক্ষেত কেটে ফেলে।

জুব্বার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষেত কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায়। প্রাণভয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে।

তিনি আরও জানান, কাকরুল ক্ষেত কেটে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। চলে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রকাশ্যে হুমকি দেয়—আইনের আশ্রয় নিলে তাকে রাস্তা-ঘাটে পেয়ে হত্যা করে লাশ গুম করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় গ্রামবাসীর নামও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর