বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ । উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় বনবিভাগের যৌথ আয়োজনে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় আরও উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবরিসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা, ১২টি ইউনিয়ন পরিষদ ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে মোট ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও একই দিন পৌর শহরের নিরাপত্তা ও পর্যবেক্ষণ জোরদার করতে পৌরসভার সীমানা প্রাচীর ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর