শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে বিদেশী মদসহ এক মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪), সিপিসি-১ জামালপুর।

র‍্যাব জানায়, ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নালিতাবাড়ী থানা এলাকার জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

অভিযান চালিয়ে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত শিশু জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে অপর সহযোগী মোঃ আবুল হোসেন (২৩) পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক কিশোরের দেখানো মতে ঘটনাস্থল থেকে ২৩ (তেইশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, ধৃত কিশোর ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর