রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবিন্দু’র সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা হলরুম ‘তেপান্তর’-এ এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর। কার্যবিবরণী উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম এবং বক্তব্য দেন সনাক সদস্য আমিনুল ইসলাম।

সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, মকবুল হোসেন মকুল, ছামিউল হক, খন্দকার আব্দুল আলীম ও আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ।

পরে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়, যা ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সিএ-টু-ইউএনও হাবিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসরিন, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল স্তরের সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর