রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক উপজেলার উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকান থেকে খাবার কিনতে যায়। এসময় হঠাৎ আট আসনের একটি অটোরিকশা তার ওপর উঠে গেলে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে রাস্তায় আতিকের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, পৌরশহরের বিভিন্ন সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। তারা দ্রুত পালাতক চালককে গ্রেপ্তার ও বিচার, অটোরিকশার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তায় যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর