শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

নালিতাবাড়ীতে সালোম এর উদ্যোগে ১৬০ জন নারীকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি সংস্থা সালোম পানিহাটার উদ্যোগে আত্মসহায়ক দলের ১৬০ জন নারী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক সদস্যকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিজনকে তিন হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পানিহাটা সালোম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরা যদি সামান্য বাড়তি আয়ের সুযোগ পান তবে স্বামীর ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হয় না। নিজেদের আয় থেকে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন এবং স্বামীর পাশাপাশি সুন্দর একটি পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।” একই সঙ্গে তিনি গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করে তুলতে সরকারের পাশাপাশি সালোম-এর এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালোমের সভাপতি রেভা: ভানু চিসিম ও সহ-সভাপতি রেভা: মৃদুল চাম্বুগং। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার বিপ্লব রিছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর