রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে তিন বছর ধরে নিখোঁজ মেয়ের ফেরার অপেক্ষায় অসহায় বাবা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ মেয়ের ফেরার অপেক্ষায় তিন বছর ধরে প্রহর গুনছেন এক অসহায় বাবা। গত ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার মেয়ের।

নিখোঁজ কিশোরী মোছাঃ আজমেরি আক্তার (১৭) — নালিতাবাড়ী উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের মোঃ আল-আমিনের কন্যা। সে আবাবিল মহিলা কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে কাউকে কিছু না বলে আজমেরি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আর ফেরেনি। পরিবার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজমেরির বাবা আল-আমিন জানান, আমার মেয়ের গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, মুখ গোলাকার ও উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজের সময় সে সেলোয়ার-কামিজ ও কালো বোরকা পরেছিল। তিন বছর কেটে গেল, তবু মেয়ের কোনো খোঁজ নেই। প্রতিদিন তার নিরাপদে বাড়ি ফিরে আসার জন্য প্রার্থনা করি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,আমি ২০২৪ সালের শেষ দিকে এই থানায় আসছি, আজ পর্যন্ত এই বিষয় নিয়ে মেয়ের কোন অভিভাবক থানায় আসেননি, আসলে অবশ্যই বিষয়টা দেখবো

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর