বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই বছরের কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (২) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া নলকুড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত মরিয়ম ওই গ্রামের মোকসেদুল ইসলামের মেয়ে। জানা গেছে, তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি নানার বাড়িতে থাকতো।

পরিবার সূত্রে জানা গেছে ,দুপুরে বাড়ির উঠানে একা খেলা করছিল মরিয়ম। একপর্যায়ে পরিবারের অগোচরে সে উঠানের পূর্ব পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পাশের বাড়ির নানা আশাবালি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে মরিয়মের দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই করুণ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর