শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

মাদারীপুরে প্রেমঘটিত অপমানের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

মাদারীপুর শিবচর প্রতিনিধ
সাগর কর্মকার।

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে প্রেমঘটিত বিষয়ে প্রকাশ্যে অপমান ও অপদস্ত হওয়ার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নিহত সুমাইয়া আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাতকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান-অপদস্ত করেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, প্রকাশ্যে এই অমানবিক অপমান সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন সুমাইয়া। পরে ওইদিন রাতেই নিজের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“ইব্রাহিম মাদবর ও তার লোকজন বাড়িতে এসে আমার মেয়েকে জঘন্য অপমান করেছে। সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি মেয়ের মৃত্যুর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,
“আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে এবং ন্যায়বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর