বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

হোসেনপুরে বিনামূল্যে চক্ষু শিবির

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

মোঃশামছুল হক,
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হলিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৮.৩০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ কার্যক্রম । আল ইসলাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ও কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয় । এ সময় ১০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ৯০ জন রোগীকে চোখের ভিবিন্ন সেবা প্রদান করা হয়।

আল ইসলাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের
সভাপতি মোঃ সোহানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম খোকা, প্রধান উপদেষ্টা মোঃ শফিউর রহমান কাঞ্চন, উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান সুজন, উপদেষ্টা মোঃ খাইরুল ইসলাম, উপ পরিচালক শাহিন মিয়া , সিনিয়ন সহ সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমন, সহ সভাপতি মোঃ আনিসুর রহমান রিপন, সহ সভাপতি মোঃ ফয়সলা আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ রাজিব হাসান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আলী নেওয়াজ, যুগ্ন সাধারন সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সস্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠান শেষে আল ইসলাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ রাতুল ইসলাম কে মরণোত্তর সম্মাননা স্বারক প্রদান করে, দোয়ার মোনাজাতের মধ্য দিয়ে চক্ষু শিবির অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর