সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার জুন/২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অভিন্ন মানদণ্ডে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপিএম-সেবা) এর সভাপতিত্বে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয় ওসি মোঃ সোহেল রানা এর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

এছাড়া একই অনুষ্ঠানে নালিতাবাড়ী থানার এসআই আবু তালেব শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) এবং এএসআই মো. উমর ফারুক শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার অর্জন করেন এসআই বিল্লাল হোসেন।

পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ সোহেল রানা বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি নালিতাবাড়ী থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফসল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্মানিত পুলিশ সুপার স্যারের প্রতি এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় সহকর্মীদের যাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটি সম্ভব হতো না।”

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অব্যাহত অবদানের জন্য নালিতাবাড়ী থানার এ সাফল্যকে জেলা পুলিশের একটি অনন্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর