বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার ওপর হামলা: কিশোরগঞ্জে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের সাংবাদিক মো. হুজাইফার ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে তীব্র নিন্দা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা এবং কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফয়েজুল হক গোলাপ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সম্পাদক হাকিম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আল আযহার, কোষাধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম, দিন প্রতিদিন জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, নওরোজ হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীরা আইনের আওতায় না আসায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্যায়-অনিয়ম তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদর থেকে দিঘীরপাড় যাওয়ার পথে ‘জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’র মুন্সীগঞ্জ জেলা ব্যুরো চিফ মো. হুজাইফা সন্ত্রাসীদের হামলার শিকার হন। নুর পুকুর পার ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ‘ট্রিপল নাইনে’ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ঘটনা তদন্তে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানেই সত্য ও গণমাধ্যমের ওপর আঘাত। দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর