মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পুকুর থেকে গত শনিবার একটি কুমির লোকালয়ে উঠে আসে। সেটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা।
পরদিন বনবিভাগ বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের চেষ্টায় কুমিরটি উদ্ধারে চেষ্টা করা হয়। কিন্তু গত তিন দিনেও কুমিরটির সন্ধান পায়নি বন বিভাগ।
উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “কুমিরটি যে কোথায় লুকিয়ে আছে, সেটি বোঝা যাচ্ছে না। আমরা জাল ফেলে, বিভিন্নভাবে চেষ্টা করেও কোন খোঁজ পাইনি। কুমিরটি পুকুর থেকে বের হলে বন্য প্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হবে। তারা এসে কুমিরটি উদ্ধার করবে”।

গত শনিবার রাতে নারায়ণগঞ্জে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের দেখা পায় এলাকাবাসী। পরে রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন কর্মকর্তা মি. ইসলাম বলেন, ”আমরা যতটুকু ধারণা করছি কুমিরটি মিঠা পানির। এখন হয়তো কোন পুকুরের কচুরিপনার নিচে লুকিয়ে আছে যে কারণে আমরা একটি শত চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না”।

তিনি জানান, আশপাশের কয়েকটি পুকুরে জাল ফেলে কুমিরটির সন্ধান করা হলেও খোঁজ মেলেনি।
স্থানীয় সাংবাদিকদের জানান, তিনগাঁওয়ের যেখানে কুমিরটি দেখা গেছে তার আশপাশে কোন নদী বা বড় খাল নেই। তাহলে একটি লোকালয়ের কীভাবে একটি কুমির ঢুকে পড়লো সেই প্রশ্নও করছেন আতঙ্কিত এলাকাবাসী।
এই প্রশ্নের জবাবে বন কর্মকর্তা মি. ইসলাম বলেন, “আমাদের ধারণা কোন চোরকারবারি কিংবা কেউ এটি পাচার করতে চেয়েছিল কিংবা অন্য কোনোভাবে এটি এই এলাকায় এসেছে। তবে আমরা এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছি”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিরটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, বিশাল আকৃতির একটি কুমির রাতের আধারে লোকালয়ে ঘুরছে। সেটির পেছনে কিছু মানুষও ছুটছে।

কুমির দেখতে উৎসুক মানুষ যাতে ভিড় না করেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
বনবিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে জানানো হয়েছে, মিঠা পানির কুমির সাধারণত শান্ত প্রকৃতির হয়। যে কারণে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে এলাকার বাসিন্দাদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর