মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা :

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/ মোঃ আল আমিন

‎ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।


বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ, গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লাহ, নায়লা ইয়াসমিন , গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর প্রফেঃ মোঃ রাকিবুল আলম, বিশ্ব বিদ্যালয় ছাএ দল সভাপতি মাশরাফি বিন মর্তুজা, সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফসী্ ও
‎অভিযানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো এবং শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎বক্তারা বলেন, শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
‎কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর