শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

এনসিপিকে ইসির নিবন্ধন, প্রতীক ‘শাপলা কলি’

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক নিবন্ধন সনদ পেয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সনদ গ্রহণ করেন। এ সময়ে দলটিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সনদ গ্রহণের পর নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ প্রক্রিয়া ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে এনসিপি অবশেষে নিবন্ধন পেয়েছে। তিনি জানান, এই প্রতীক নিয়েই দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে।

আরপিও সংশোধনী নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির আহ্বায়ক জানান, নির্বাচনসংক্রান্ত সংস্কারকে স্বাগত জানাচ্ছে দল। তিনি অভিযোগ করে বলেন, এই সংশোধনী ঠেকাতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে ইসিকে আইনগতভাবে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।

প্রশাসনে সাম্প্রতিক বদলি নিয়েও প্রতিক্রিয়া দেন নাহিদ ইসলাম। তার দাবি—ডিসি ও এসপি পরিবর্তনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, যা নির্বাচন পরিবেশকে প্রভাবিত করতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণের জন্য ইসির প্রতি অনুরোধ জানান তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে হলে যথাযথ প্রচারণা জরুরি। পাশাপাশি নির্বাচনে অপতথ্য ও ভুল তথ্য ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর