প্রধান উপদেষ্টা বলেছেন, বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দালাল চক্র। এসব চক্রের কারণে প্রকৃত শ্রমিকরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিদেশে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, দালাল নির্ভরতা বন্ধ করে সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
এসময় তিনি শ্রমিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বৈধ পথে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে।