বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত, বাজেট অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিশনের সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি

বৈঠকে জাতীয় সংসদের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৬–২০২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বৈঠকের শুরুতে ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর