শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

৩০ দিনের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি ইনকিলাব মঞ্চের

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবিতে তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে একই দিন দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে—এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় তারা কী পদক্ষেপ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, অতীতে দায়িত্বশীলদের অনুপস্থিত রেখে কেবল প্রশাসনের অন্য কর্মকর্তাদের মাধ্যমে বক্তব্য দেওয়ার প্রবণতা দেখা গেছে। এবার এমন হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা রয়েছে। তবে ইনকিলাব মঞ্চ তা মেনে নেবে না। তার ভাষায়, “নির্বাচনের আগে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। তাই ৩০ দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু না হলে এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে, রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।

ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবির মধ্যে উল্লেখযোগ্য

  • দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা
  • তদন্ত প্রক্রিয়ায় এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পেশাদার গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর