মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা কারাবন্দীদের কল্যাণে গুরুত্বারোপ, কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক গাইবান্ধায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর জানাজায় জনতার ঢল নালিতাবাড়ীতে কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার যুবদল থেকে বহিষ্কার করা হলো এমপি মান্নানপুত্র সজীবকে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে

আজ ৭ ডিসেম্বর নালিতাবাড়ীতে মুক্ত দিবস পালন।

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজী রেখে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে নালিতাবাড়ীকে দখল মুক্ত করেন।

শনিবার (৭ ডিসেম্বর) সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান,এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা

সকাল ১০টায় একটি বিজয় শোভাযাত্রা সেঁজুতি বিদ্যানিকেতন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।প্রদক্ষিণ শেষে সেঁজুতি অঙ্গনে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে,শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন,শিক্ষক এসএম হান্নান প্রমুখ।

পরে সেঁজুতি বিদ্যানিকেতন অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর