বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার পীরেরবাগ আল মোবারক মসজিদের ভেতরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে উপস্থিত হয়ে শিবির নেতৃবৃন্দ আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের হামলা চরম ন্যাক্কারজনক ও বর্বরতার বহিঃপ্রকাশ। অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।