সিরাজগঞ্জ | ২৪ জানুয়ারি ২০২৬
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সম্মানিত আমীরে জামায়াত।
সভায় আমীরে জামায়াত দলীয় প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তিনি দেশবাসীর প্রতি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
জনসভায় সিরাজগঞ্জ জেলা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।