রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে ‘বাসা ভাড়া’ নামের আড়ালে অনিয়মের অভিযোগ: আটক যুবক–যুবতী মালিককে মারধরের ঘটনা

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের খালপাড় এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে যুবক–যুবতী আটক এবং বাসার মালিককে মারধরের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালপাড় এলাকার বাসিন্দা তরিকত আলী তার বাড়ির সামনে “বাসা ভাড়া দেওয়া হয়” সাইনবোর্ড টানিয়ে কিছুদিন ধরে ভাড়া কার্যক্রম পরিচালনা করছিলেন। এলাকাবাসীর অভিযোগ, বাসাটি দিনভিত্তিক ভাড়ায় ব্যবহৃত হওয়ায় অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যায়, যা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে উদ্বেগ ছিল।

গত বুধবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে কাকরকান্দি ইউনিয়নের পলাশিয়া গ্রামের মোঃ আসিক (২৭) এক তরুণীকে নিয়ে ওই বাসায় ওঠেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বেগতিক দেখে তারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলেও পরে পাশের একটি বাড়ি থেকে তাদের ধরে আবার ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাসার মালিক তরিকত আলীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

বাসার মালিক তরিকত আলী দাবি করেন, তিনি বৈধভাবে বাসা ভাড়া দিয়ে আসছিলেন। ভাড়াটিয়া নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে পারিবারিক সমস্যার কথা বলে বাসা নেন। তবে পরে জানা যায়, তার আগেই অন্যত্র পরিবার রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাকে মারধর করা হয়েছে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছিল, যা সামাজিক পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তারা এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর