রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে ৪৩ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা ও ক্রেস্ট ভক্তদের ভিড়ে মুখর কিশোরগঞ্জ, উদ্বোধন হলো আলিশান রেস্টুরেন্ট প্রতারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মাহিন্দ্র চালক কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩

ভক্তদের ভিড়ে মুখর কিশোরগঞ্জ, উদ্বোধন হলো আলিশান রেস্টুরেন্ট

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:


কিশোরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজন ও ভক্তদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আলিশান রেস্টুরেন্ট। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান।
শনিবার (৯ মে) রাত ৮টায় কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইসরাইল মিয়া, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন।


অনুষ্ঠানে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাব্বির রহমান। তিনি ভক্তদের ব্যাট ও স্মারকে স্বাক্ষর দেন এবং সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। জনপ্রিয় এই ক্রিকেটারকে একনজর দেখতে রেস্টুরেন্ট এলাকায় ভিড় করেন অসংখ্য তরুণ ক্রিকেটপ্রেমী।
বক্তারা বলেন, আধুনিক পরিবেশ, উন্নত সেবামান ও মানসম্মত খাবারের সমন্বয়ে আলিশান রেস্টুরেন্ট শহরের খাদ্য সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, “সুস্বাদু খাবার ও উন্নত সেবার মাধ্যমে কিশোরগঞ্জবাসীর আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর