বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু ঈদুল আজহা উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা বিতরণ হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫ মাদক ও অপরাধ দমনে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক অভিযান, আটক ৯০ কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শোকাহত মা-বাবার খোঁজখবর নেন তিনি এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারান খাদিমুল ইসলাম। তিনি রেখে গেছেন ৫ বছর বয়সী এক কন্যা সন্তান। এছাড়া তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা, ফলে অনাগত সন্তান জন্মের আগেই হারালো বাবাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে গেলে গুলিবিদ্ধ হন খাদিমুল। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, সীমান্তে প্রাণহানি, মাদক চোরাচালান, পুশ-ইনের চেষ্টা এবং কর্মসংস্থানের সংকট দীর্ঘদিন ধরেই সীমান্তবাসীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় সীমান্ত এলাকায় মাদক সিন্ডিকেটের বিস্তার রোধ, স্থানীয় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তবাসীর জীবন, অধিকার ও মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বানও জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর