মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুসন্তান নিহত ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার ইস্যুতে ক্ষোভ প্রকাশ রাশেদ প্রধানের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা হাসনাত আবদুল্লাহর অতিরিক্ত টোল আদায়ে দুই হাটের ইজারাদারকে জরিমানা ঈদ আনন্দ ভাগাভাগি করতে ১ হাজার পরিবারে উপহার পৌঁছে দিলেন ফরহাদ হোসেন রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে ত্রিশালে দরিয়ারপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা

মিঠামইনে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুসন্তান নিহত

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী-স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের কাস্তল ভাতশালা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে আয়ান (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তিনজন মিঠামইনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করেন এবং চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর