বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা হাসনাত আবদুল্লাহর

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে আবারও বিরোধী মত দমনের প্রবণতা বাড়ছে এবং হামলার ঘটনায় অভিযুক্তদের পরিবর্তে ভুক্তভোগীদেরই আইনি চাপে ফেলা হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচারব্যবস্থাকে ব্যবহার করার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। ঝিনাইদহে তারেক রেজার গ্রেফতারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, হামলার অভিযোগ থাকা ব্যক্তিরা জামিনে বাইরে থাকলেও বিরোধী পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে অয়ন রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন তাকে এখনও আদালতে হাজির করা হয়নি।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে সতর্ক করে বলেন, ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার কখনো দীর্ঘস্থায়ী হয় না। অন্যায়ের বোঝা একসময় ফিরে এসে অন্যায়কারীদেরই আঘাত করে। রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি শেষাংশে তীব্র সমালোচনাও করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর