বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহা উপলক্ষে মহিনন্দ ইউনিয়নবাসীকে চেয়ারম্যান লিয়াকত আলীর শুভেচ্ছা। ঈদুল আযহায় সুতারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবির উদ্দিন ভূঁইয়া ১৯৯তম শোলাকিয়া ঈদজামাতে নিরাপত্তায় বিজিবি মোতায়েন বিসিক ভবনধসে নিহত রাসেল মিয়ার পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা ৮ নং মারিয়া ইউনিয়নের সকল জনগণকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এডভোকেট খালেদ হাসান জুম্মন ৮ নং মারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকলের প্রতি ঈদুল আজহা এর শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মোঃ শরীফ মিয়া ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বন্দর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাকিল হোসাইন বাপ্পি আরাফার ময়দানের সেই ঐতিহাসিক ভাষণ আজও মানবতার দিশারি জুলাই শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, বাউফলে মতবিনিময় ও উপহার বিতরণ ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ঈদুল আযহা উপলক্ষে মহিনন্দ ইউনিয়নবাসীকে চেয়ারম্যান লিয়াকত আলীর শুভেচ্ছা।

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : মোঃ শাহিনুর ইসলাম শহীন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪নং মহিনন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী।

এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা করি। আমি ৪নং মহিনন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।”
তিনি আরও বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। আমি ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।”
তিনি ঈদের শিক্ষা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
শুভেচ্ছা বার্তার শেষে চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী দেশ-বিদেশে অবস্থানরত সকল ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর