দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে নেতারা সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বারবার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তারা জনস্বার্থে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।