শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন ৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০-এর বেশি নেতাকর্মী

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে চারজন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০-এর বেশি নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়েছেন। জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানটি জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এছাড়া বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিন, সদস্য সচিব ইমাদ এবং চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলী।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে ২০০-এর বেশি নেতাকর্মী ও সমর্থক এনসিপিতে যোগদান করেন। তাদের এই যোগদানকে নতুন রাজনৈতিক ধারা, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং গণমুখী রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চারজন বীর মুক্তিযোদ্ধার এনসিপিতে যোগদান। তারা হলেন— আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এসব বীর মুক্তিযোদ্ধার সম্পৃক্ততাকে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে অভিহিত করা হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের কল্যাণ ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মতলব উত্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল জনসমাগম নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের ক্রমবর্ধমান আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর