শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঘাগড়া ইউনিয়নে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু এরশাদুল হক এরশাদ কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা গণবিরোধী ২০২৬-২৭ বাজেটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারায়ণগঞ্জের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান ধামগড়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আহত ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দিলেন তারেক রহমান কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঘাগড়া ইউনিয়নে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু এরশাদুল হক এরশাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৪নং ঘাগড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষানবিশ আইনজীবী ও সমাজসেবক এরশাদুল হক এরশাদ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মরহুম হাজী এনায়েতুর রহমান (কাচু হাজী)-এর সর্বকনিষ্ঠ পুত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সাধারণ জীবনযাপন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।
এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এরশাদুল হক এরশাদকে নিয়ে আলোচনা তুলনামূলক বেশি। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন। স্থানীয় আলেম সমাজের একটি অংশও তাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে এরশাদুল হক এরশাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের মতামত শুনছেন।
এ বিষয়ে এরশাদুল হক এরশাদ বলেন, “আল্লাহ যদি কবুল করেন এবং জনগণ যদি সমর্থন করে, তাহলে ঘাগড়া ইউনিয়নকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি ঘাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর