কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টার সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান জিল্লু, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান, ভারপ্রাপ্ত পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতৃবৃন্দ জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে এর কার্যকর বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।