শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ভাবনার প্রদর্শনী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক জিসান আহমেদের সন্ধানের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ‘অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও লুটপাটের বাজেট’— সরকারের প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনায় জামায়াত ভোরের আগুনে ছাই হলো স্বপ্ন, রৌমারীর শাপলা চত্বরে পুড়ে গেল একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নালিতাবাড়ী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঘাগড়া ইউনিয়নে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু এরশাদুল হক এরশাদ কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা গণবিরোধী ২০২৬-২৭ বাজেটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ পারভেজ তালুকদার জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে ইউনিয়নের গুজাকুঁড়া শীলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আবুল হোসেন মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা জয়নাল হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আলহাজ হাসেম আলী, বর্তমান ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বক্তার হোসেন, গুজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, ইমরান হোসেন তালুকদার, রূপনারায়ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সংগ্রাম, সাইফুল ইসলাম, দেলদুয়ার হোসেন দেলু, ইন্তাজ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ পারভেজ তালুকদার বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর