শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান অসাবধানতায় রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ভাবনার প্রদর্শনী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক ‘অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও লুটপাটের বাজেট’— সরকারের প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনায় জামায়াত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দেশের বনভূমি বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে:
উপজেলা প্রশাসন, চর রাজিবপুর
এবং
সামাজিক বন বিভাগ, রংপুর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর