রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান অসাবধানতায় রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ভাবনার প্রদর্শনী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক

অসাবধানতায় রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় জবলা রানী সরকার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে কিশোরগঞ্জ-গচিহাটা রেলওয়ে সেকশনের ২৭৯/০-১ কিলোমিটার পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জবলা রানী সরকার সদর উপজেলার কালিকাবাড়ী এলাকার বাসিন্দা এবং পরেশ চন্দ্র সরকারের স্ত্রী।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর আন্তঃনগর এগারোসিন্দুর গোধূলি ট্রেন ওই এলাকায় পৌঁছালে জবলা রানী সরকার রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান লিখিত সংবাদ (মেমো) প্রদান করলে কিশোরগঞ্জ রেলওয়ে থানা অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নং-০৬/২৬ রুজু করে। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) মো. শাহজাহানের ওপর।
তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জবলা রানী সরকারের মৃত্যু হয়।
পরে নিহতের বড় ছেলে পরিমল চন্দ্র সরকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর