রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর: অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে সম্পন্ন হবে: সড়ক ও সেতু প্রতিমন্ত্রী ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

শিশুর পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তারা আরও বলেন, শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো প্রয়োজন। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর