রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর: অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে সম্পন্ন হবে: সড়ক ও সেতু প্রতিমন্ত্রী ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার), ২৬ জুন ২০২৬: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে নিহত মুজিব আলীর পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা সমবেদনা জানান এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় নিহতের স্ত্রী ও স্বজনরা পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে মুজিব আলীর রেখে যাওয়া অল্পবয়সী সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন।

জানা যায়, গত ১২ জুন সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুজিব আলী। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সীমান্তে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস আলমও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সফর শেষে এনসিপি নেতারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন। আলোচনায় সীমান্ত এলাকার নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধের বিষয়টি গুরুত্ব পায়।

স্থানীয়দের প্রত্যাশা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর