রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর: অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে সম্পন্ন হবে: সড়ক ও সেতু প্রতিমন্ত্রী ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ পরিবর্তনের পক্ষে তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছে। সেই গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।\

বক্তারা আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর