সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে, গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতা বৃদ্ধি পাবে: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সিলেটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহ ভারী বর্ষণের শঙ্কা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে এআই প্রযুক্তির ব্যবহার, বসানো হবে ১৫টি স্মার্ট ডিভাইস নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিলেন বিরোধীদলীয় এমপিরা ও ১১ দলীয় জোটের নেতারা অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ নূরুল ইসলাম মণি বন্দরে সাংবাদিক কিবরিয়া’র মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া অনুষ্ঠিত

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। উভয় পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার উদ্যোগ, সম্ভাব্য সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। রোহিঙ্গা সংকট, এর সম্ভাব্য সমাধান এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জও আলোচনায় গুরুত্ব পায়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে স্পেনের অবস্থানেরও প্রশংসা করেন।

স্পেনের রাষ্ট্রদূতও দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর