বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান নালিতাবাড়ীতে বাড়িতে অভিযান, ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ টানা ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা: পানির নিচে সড়ক, চরম দুর্ভোগে নগরবাসী পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই খালাতো ভাই নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি প্রদান ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও কর্মসূচি পাথরঘাটা থানা পরিদর্শনে জেলা প্রশাসক তাছলিমা আক্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা, জনবান্ধব পুলিশি সেবায় গুরুত্বারোপ স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে, গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতা বৃদ্ধি পাবে: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সিলেটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহ ভারী বর্ষণের শঙ্কা

নালিতাবাড়ীতে বাড়িতে অভিযান, ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিশগিরিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসমত আলী হাসু উপজেলার বিশগিরিপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতীয় মদ সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মদ উদ্ধারের পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেরপুর জেলা প্রতিনিধি/

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর