বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

সোমবার ডাকসু নেতৃবৃন্দ এবং অধিকাংশ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসের স্বাক্ষর সংবলিত দাবিনামা নিয়ে উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠকে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলোর বিষয়ে কার্যকর সমাধান না হলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ডাকসুর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার, প্রভোস্টের কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।

এ ছাড়া শাহবাগ থানার অভ্যন্তরে ডাকসু, হল সংসদ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ডাকসু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর