মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন কিশোরগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে পদযাত্রা, স্পিকারের কাছে স্মারকলিপি ‘গুম প্রতিরোধ’ দিবসে ছাত্রশিবিরের ৬ দফা দাবি গুম প্রতিরোধ দিবসে ১১ দলের পদযাত্রা, সংসদে স্মারকলিপি

গুম প্রতিরোধ দিবসে ১১ দলের পদযাত্রা, সংসদে স্মারকলিপি

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বাংলামোটর থেকে সংসদ অভিমুখে এ পদযাত্রা শুরু হয়।

‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এতে গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশ অপরিবর্তিতভাবে আইনে রূপান্তর, গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর