সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন কিশোরগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে পদযাত্রা, স্পিকারের কাছে স্মারকলিপি ‘গুম প্রতিরোধ’ দিবসে ছাত্রশিবিরের ৬ দফা দাবি গুম প্রতিরোধ দিবসে ১১ দলের পদযাত্রা, সংসদে স্মারকলিপি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল ‘গুম প্রতিরোধ বিল’: স্থায়ী কমিটির বৈঠক থেকে দুই সদস্যের ওয়াকআউট

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক, গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় সংসদের পেশ ইমাম হাফেজ ক্বারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান।

সভায় মূলত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিল প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় সংসদীয় কমিটি।

তবে বৈঠকের একপর্যায়ে কমিটির দুই সদস্য মোঃ নূরুল ইসলাম ও মোঃ আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, কোনো সদস্যের সংশোধনী বা মতামত থাকলে তা বৈঠকে উপস্থাপন ও প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করার সুযোগ রয়েছে। কিন্তু সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

 

বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। মব তৈরির চেষ্টা থাকলেও রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

এ ছাড়া মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারকে দায়ী করার প্রচেষ্টার বিষয়েও আলোচনা হয়। এ ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি পরিহার করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়ার মত দেওয়া হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মোঃ নূরুল ইসলাম ও মোঃ আব্দুল বাতেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর