বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর দলের ৪৮ বছরের সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্য স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।