রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সর্বদলীয় সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে সরকারের গঠিত সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

রোববার দুপুর ১টায় রাজধানীর পুরানা পল্টনে মজলিস মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের এ অবস্থান তুলে ধরেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদসহ নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচন ও স্বৈরাচারের বিচারের দাবিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রণীত ও স্বাক্ষরিত হয়। তার দাবি, পরবর্তী গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার সনদের পক্ষে মত দেওয়ায় জনগণের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে সুস্পষ্ট ম্যান্ডেট পাওয়া গেছে।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ১০০ সদস্যের উচ্চকক্ষসহ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনও তাদের দীর্ঘদিনের দাবি।

সরকারের সংবিধান সংস্কার উদ্যোগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে সরকার ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠন করেছে। তাদের দাবি, এতে গণভোটের রায়ের প্রকৃত বাস্তবায়ন হবে না।

ড. আহমদ আবদুল কাদের বলেন, সংশ্লিষ্ট বিশেষ কমিটির পক্ষ থেকে খেলাফত মজলিসকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হলেও দলটি এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সংবিধানের মৌলিক সংস্কারের পরিবর্তে সীমিত সংশোধনের উদ্যোগের প্রতিবাদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় খেলাফত মজলিসের নেতারা বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে গণভোটের রায়ের আলোকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর