রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির ভোটকেন্দ্র পরিদর্শনে জামায়াত আমীর রমজান আলী

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

শনিবার ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি এবং ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় অধ্যাপক মো. রমজান আলী ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর