কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন। সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।